নেত্রকোনার দুর্গাপুরে সেই ভাঙ্গাড়ির দোকানে মর্টারশেল বিস্ফোরণ হয়েছিল। ঢাকা থেকে আসা বিস্ফোরক বিশেষজ্ঞ দলের এন্টি টেররিজম ইউনিট, সিআইডি ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর রশিদ।
এর আগে সোমবার বিকালে জেলা প্রশাসক মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দোকান মালিক কাঞ্চন মিয়াকে সোমবার রাতে ঝাঞ্জাইল বাজার থেকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে দুর্গাপুর উপজেলায় পৌর এলাকার শিবগঞ্জ বাজার মজিদ মার্কেটে কাঞ্চন মিয়ার ভাঙ্গাড়ির দোকানে বিস্ফোরণে মারা যান অটোরিকশা মিস্ত্রি সবুজ মিয়া (৩৫)।
তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়ার মৃত ইয়াদ আলীর ছেলে। এ সময় গুরুতর আহত হন নাহিদ (২৫) নামের আরও একজন। নাহিদ উপজেলার পৌর শহরের খুঁজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। গুরুতর আহত নাহিদকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051