নীলফামারীর ডোমারে পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইদের হামলায় রফিকুল ইসলাম(৬০) নামে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় আরো দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
রোববার(২৩এপ্রিল) সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শিমুলতলী নেংড়ীর মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহতরা একই এলাকার মফিজার রহমান(৫৫) ও তার ছেলে জিকরুল ইসলাম(২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছয় ছেলের মধ্যে ১২শতাংশ জমির একটি পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ছয় ছেলের মধ্যে রফিকুল ইসলাম(৬০) ও মফিজার রহমান(৫৫) দুইভাই একটি পক্ষ ও অপর চার ভাই বিটুল রহমান, রমজান আলী, আবু বক্কর সিদ্দিক ও ভুট্টু অপর একটি পক্ষ। রোববার বিকেলে ওই পুকুর পাড়ে যান রফিকুল ইসলাম ও মফিজার রহমান। এসময় প্রতিপক্ষ ভাইয়েরা তাদের ছেলেদের নিয়ে হামলা চালায়। এসময় রফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহত হন মফিজার রহমান ও তার ছেলে জিকরুল ইসলাম। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ী ছেড়ে পালিয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, নিহত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051