বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবে বিএনপি।
শনিবার (২১ জুন) বিকালে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, আগামী রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফরিদপুর-৪ আসনকে আওয়ামী লীগের ঘাঁটি থেকে বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আসন ফরিদপুর-৪ কে মডেল আসন হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই।
কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল নেতা কাজী জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান বদুর, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম-আহ্বায়ক আব্দুল রাজ্জাক খান, আহব্বায়ক কমিটির সদস্য মো. মাসুদুর রহমান, যুবদল নেতা মোল্লা সোহেল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051