শনিবার বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশে খাজা ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নিহত দুলাল মিয়া (৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশে আমিনুল, আজিজুল ও নুরুল ইসলামের মালিকানাধীন ভবনে তিনতলায় রঙ করছিলেন। এ সময় পাশের বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে তার মাথা লেগে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সেখানেই প্রায় ঘণ্টাখানেক ঝুলে থাকার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ নামিয়ে এনে শ্রীপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইফতেখায়রুল হাসান রায়হান চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুতের তার থেকে ভবনের দূরত্ব দেড় থেকে ২ ফুট। রঙের কাজ করার সময় অসাবধানতা বশত এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তা বজায় রেখে বা ঝুঁকি বিবেচনায় ওই স্থানে কাজ না করালে এ দুর্ঘটনা ঘটতো না।
শ্রীপুর থানার এসআই রিপন আলী খান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051