টিকা দেওয়ার বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। সোমবার (৪ জুলাই) ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হতো। এবার সেই অগ্রাধিকার তালিকায় যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের তালিকা আসতে হবে কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে।
ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব বলেন, ‘টিকা নিতে বর্তমানে তিন ক্যাটাগরিতে নিবন্ধন করতে হচ্ছে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে কৃষক ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশন সবার জন্য খুলে দেবো।’
ডা. শামসুল হক আরও বলেন, ‘গতকাল এসব বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের বিষয়টি আইসিটি মন্ত্রণালয় দেখছে, তাই তাদের তালিকা পাঠানো হচ্ছে। তারা সব কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ করে ফেল্লেই আমরা আগের মতো সবার জন্য রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দেবো। তবে খুব বেশি সময় লাগবে না, অতি অল্প সময়ের মধ্যেই সেটা শুরু হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051