রংপুর নগরের গণেশপুর এলাকায় দুই বোনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার যুবক মাহফুজার রহমান দুই বোনকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, প্রথমে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় সুমাইয়ার ছোট বোন জান্নাতুল মাওয়াকেও শ্বাসরোধে হত্যা করেন।
গত শুক্রবার বিকেলে নগরের গণেশপুর এলাকার নিজ বাড়ি থেকে দুই বোনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের একজন দাখিল পরীক্ষায় সদ্য পাস করা শিক্ষার্থী সুমাইয়া আকতার (১৬) ও নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (১৪)। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
রোববার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মাহাফুজার রহমান (২২)। জবানবন্দির উদ্ধৃতি দিয়ে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, সুমাইয়া আকতারের (১৬) সঙ্গে নগরের উত্তর বাবু খাঁ এলাকার তরুণ মাহফুজার রহমানের প্রেমের সম্পর্ক ছিল। অন্য একজনের সঙ্গে সুমাইয়া প্রেম করায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051