পদ্মার তীব্র স্রোতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল। ঝুঁকি এড়াতে গত কয়েকদিন সীমিত আকারে চলাচল করছে ফেরি।
শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে চারটি মাঝারি আকারের ফেরি দিয়ে এ রুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার (১৩ আগস্ট) সকালে চতুর্থ বারের মতো পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় বন্ধ ছিল ফেরি চলাচল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাত্রী ও স্থানীয়রা জানান, বাংলাবাজার ঘাটে পরাপারের অপেক্ষায় রয়েছে হাজার খানেক গাড়ি। ফেরি কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালক ও যাত্রীদের। ভারী যানবাহন পারাপারের উপর নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে অপেক্ষায় রয়েছে শতশত পণ্যবাহী গাড়ি। তবে লঞ্চে করে সহজেই পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। যদিও লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়ায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।
ঢাকাগামী আবদুল হক নামের এক যাত্রী বলেন, শিমুলিয়া ঘাটটি বার বার নদী ভাঙনের শিকার হচ্ছে। পুরাতন মাওয়া ফেরি ঘাট চালু হলে পদ্মা সেতুর পিলারের ধাক্কা লাগার কোনো সম্ভাবনা থাকে না। বাংলাবাজার-মাওয়া রুটে যদি ফেরি চালু চলে তবে সব সমস্যার সমাধান হয়ে যায়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051