সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন বেলা ১০টা ৩৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৫০ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫০৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬০৭ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৪টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে অবস্থান করছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051