শেয়ার কেনার চাপে টানা উত্থানের বড় চমকের পর এবার পতনের মুখে পড়েছে পুঁজিবাজার। বড় উত্থানের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ও লেনদেনে পতন ঘটেছে। এক হাজার কোটি টাকা ছাড়ানো লেনদেন আবারও নিম্নমুখী হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সূচক কমার সঙ্গে লেনদেনও হ্রাস পেয়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে দুই বাজারেই বেশির ভাগ কম্পানির শেয়ার দামেও পতন ঘটেছে।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৩৬ লাখ টাকা আর সূচক কমেছে ৩২ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকা আর সূচক বেড়েছিল ০.৮৫ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনশেষে সূচক কমার সঙ্গে লেনদেনের পতনে বাজার শেষ হয়। দিনশেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৬২ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৬৪৫ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৫৪ কম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, দাম কমেছে ৩৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ কম্পানির শেয়ার দাম।
লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কম্পানিটির লেনদেন হয়েছে ৫২ কোটি ৮২ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ৪১ কোটি ছয় লাখ টাকা আর তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের লেনদেন হয়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকা।
দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে এক্সপ্রেস ইনস্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, কুইন সাউথ টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ইস্টার্ন ক্যাবলস, কেঅ্যান্ডকিউ ও অ্যাম্বি ফার্মা।
অন্যদিকে দাম কমার শীর্ষে রয়েছে ফ্যামিলিটেক্স (বিডি), ফার্স্ট ফাইন্যান্স, ঢাকা ডায়িং, তুংহাই নিটিং, অ্যাপলো ইস্পাত, শাইন পুকুর সিরামিকস, জেনারেশন নেক্সট, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, কেয়া কসমেটিকস ও এবি ব্যাংক।
সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৯ লাখ টাকা। আর সূচক কমেছে ৩৯ পয়েন্ট। লেনদেন হওয়া ২৫৬ কম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কম্পানির শেয়ার দাম।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051