বড়দিনের উৎসব চলাকালে কঙ্গোর একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনির একটি জনাকীর্ণ রেস্তোরাঁয় এ আত্মঘাতী হামলা চালানো হয়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলার সময় রেস্তোরাঁটির ভেতর কয়েক ডজন লোক বড়দিন উদযাপন করছিলেন। তার মধ্যে হামলাকারী রেস্তোরাঁয় ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন; তাৎক্ষণিকভাবে তিনি রেস্তোরাঁর প্রবেশপথেই নিজেকে উড়িয়ে দেন, এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়।
হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিস্ফোরণের পর ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে জরুরি অবস্থার জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তা শহরটির সব বাসিন্দাকে নিজেদের নিরাপত্তার স্বার্থে ঘরে ফিরে যেতে আহ্বান জানান।
এই ঘটনায় কোন গোষ্ঠী দায় স্বীকার না করলেও সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ)-কে দায়ী করছে সরকার। এদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এডিএফের একের পর এক হামলা থামাতে নভেম্বরে ডিআর কঙ্গো ও উগান্ডার বাহিনী জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যৌথ অভিযানে নামে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051