কুমিল্লার মুরাদনগরে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশায় থাকা ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়–ইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ওই সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার সন্ধ্যায় একটি বালুবোঝাই ট্রাক পার হওয়ার সময় অপরদিক থেকে আসা অটোরিকশাসহ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল বলেন, এ দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লা সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে ব্রিজটির মেরামত কাজ চলছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুনভাবে নির্মাণ কাজ শুরু করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051