নেত্রকোনা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
আজ মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে সুনামগঞ্জ-নেত্রকোনা-ময়মনসিংহ বাইপাসের নেত্রকোনা জেলার চল্লিশার বাগড়া-কুনিয়া-মেদনী ও রাজুর বাজার সংযোগ মহাসড়কে ৩৫ কোটি ৫৬ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে ৪টি ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা, জেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম খান, আতাউর রহমান মানিক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051