গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আজ রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনাগুলোর স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, সহিংসতার ঘটনায় আশুগঞ্জ থানায় আরও একটি মামলা করা হয়েছে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051