ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইছকার বিলে নৌকাডুবির ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে। বিজয়নগরের গেরারগাঁও গ্রামের মো. সেলিম মিয়া বাদী হয়ে শনিবার এ মামলা করেন।
এই মামলার ৫ আসামিকে ঘটনার পর শুক্রবার অভিযান চালিয়ে আটক করে পুলিশ। একই সাথে বালুবাহী ২টি নৌকা আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন: সরাইল পানিশ্বরের জমির মিয়া (৩৩), মোঃ রাসেল (২২), খোকন মিয়া (২২), মো. সোলায়মান (৬৪), বিজয়নগর পত্তনের
মিস্টু মিয়াকে (৬৭)।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে প্রায় ১২০ জন যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী নৌকাটি লইসকাবিলে ডুবে যায়। বালু ভর্তি ২টি বলগেটের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051