ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার হওয়া সংঘর্ষে পাঁচ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিপেটার পাশাপাশি ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের ঘটনায় পরশ মিয়া, খসরু মিয়া, মঞ্জু মিয়া, হাসান আলী, ফুল মিয়া, বাছির মিয়া নামে ছয়জনকে পুলিশ আটক করেছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল সাংবাদিকদেরকে জানান, একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ রয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর দেয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, একই গোষ্ঠীর পরশ মিয়া ও হুমায়ুন মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীদের ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ আহত হয়। এ ঘটনায় অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051