ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের পর সদর থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে জেলার নাসিরনগর থানার চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ হিসেবে বদলি করা হয়। এর আগে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকেও বদলি করা হয়।
একই আদেশে চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমারকে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, রাতে এক আদেশে পরিদর্শক ইশতিয়াক আহমেদকে চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ হিসেবে বদলি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051