ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় আরিফ (২৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (০৪ অক্টোবর) রাতে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ শিমরাইলকান্দি এলাকার আজাদুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইলকান্দি এলাকার চাষি ভবনের সামনে একটি ট্রাক আরিফকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় আরিফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051