1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস খাদে পড়ে তিনজন নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ৫:৩৯ pm

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের জন্য দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি সিলেট যাচ্ছিল। পথে মহাসড়কের ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে হঠাৎ থামিয়ে আবার উল্টো ঘোরাতে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ও বাসের দুই যাত্রী মারা যান। নিহতদের সবাই পুরুষ। লাশ হবিগঞ্জে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ