করোনা মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। লাশের স্তুপ বাড়তে বাড়তে পাহাড়সম হচ্ছে। ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। লাতিন আমেরিকার দেশটি করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। প্রাণহানি হয়েছে প্রায় দেড় লাখ মানুষের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার নতুন করে ৩১ হাজার ৫৫৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এতে করে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৯৪ জন।
যুক্তরাষ্ট্র ও ভারতের পর বিশ্বে আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের অবস্থান। টানা কয়েক মাস দ্বিতীয় অবস্থানে থাকার পর ব্রাজিলকে পেছনে ভারত।
বিশ্বে করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২ হাজার ৩৫৭ জন। মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৩০৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ৯১ হাজার ৪২৪ জন।
ইউরোপের পর লাতিন আমেরিকায় সবচেয়ে আগ্রাসী সংক্রমণ চালায় এই মহামারি। এতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো ব্রাজিল।
তবে করোনা সংক্রমণ রোধে ব্যর্থতার জন্য দায়ী করা হয়ে থাকে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। তিনি করোনাকে সাধারণ ফ্লু আখ্যা দিয়ে বিষয়টি গুরুত্ব দেন নি। লকডাউন নিয়ে মতবিরোধ দেখা দেয়ায় দুজন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন বলসোনারো।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051