ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে মাহমুদুউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নেমে ভাগ্য পরিবর্তন হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ হারতে হয়েছে ৬৬ রানের বড় ব্যবধানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আবারও ব্যাটিং ব্যর্থতা। টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই হোঁচট খায় টাইগাররা। তবে আফিফ হোসেন এবং সাইফউদ্দিনের ব্যাটে লজ্জা কিছুটা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তাদের ব্যাটে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়েছে সফরকারীরা।
২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ৬৬ রানে হেরে ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ব্যাটিংয়ে বারবার একই ভুলের পুনরাবৃত্তির জন্য হারতে হয়েছে ম্যাচ। নিউজিল্যান্ডকে ১৯০-এর মধ্যে বেঁধে রাখলে রান তাড়া করা সম্ভব ছিল। ব্যাটিংয়েই যা সর্বনাশ ডেকে এনেছে বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে আমাদের।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051