ওপেনিংয়ে ব্যর্থতা রীতিমতো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। লম্বা সময় ধরে ওপেনিং নিয়ে ভুগছে লাল-সবুজের দল। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও ব্যতিক্রম হলো না। হতাশ করলেন ওপেনার লিটন দাস। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে গোল্ডেন ডাকে ফিরেছেন লিটন দাস। শুরুতেই উইকেট হারিয়ে নড়বড়ে বাংলাদেশ।
শুরুর ধাক্কার পর শুধু হতাশাই দেখছে বাংলাদেশ। একে একে সাজঘরে আসা-যাওয়ার মিছিলে আছেন ক্রিকেটাররা। দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
চরম হতাশায় কাটছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। বাছাই পর্বের প্রথম ম্যাচ থেকে হোঁচট শুরু হয়। এরপর মূল পর্বে নেই একটিও জয়। সবমিলে খুব বাজে সময় পার করছে লাল-সবুজের দল। তবে শেষ ভালো যার, সব ভালো তার—অন্তত এই কথাটি শেষ ম্যাচে প্রমাণ করতে মুখিয়ে আছে বাংলাদেশ। কারণ এই ম্যাচ থেকেও পাওয়ার আছে বাংলাদেশের। আজ জিতলেই আগামী বিশ্বকাপর সুপার টুয়েলভে সরাসরি খেলার সুযোগ থাকবে বাংলাদেশের।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে এবারের দুই ফাইনালিস্ট। তাদের সঙ্গে থাকবে ফাইনালের পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের বাকি শীর্ষ ৬ দল। এই মহূর্তে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। তাই সেরা আটে থাকতে হলে অন্তত এই ম্যাচে জয় চাই বাংলাদেশের।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051