ঢাকার ধামরাইয়ে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরবান আলী (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (০৭ মে) সন্ধ্যায় বরাত নগর এলাকার শাজাহানের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী কুষ্টিয়া সদর উপজেলার আমানতপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কোরবান আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051