
সৌদি আরবের রিয়াদের বুলভার্ড সিটিতে চালু হয়েছে দেশটির সবচেয়ে বড় সিনেমা হল। মুভি সিনেমাসের নতুন একটি শাখা চালু হয়েছে। এদিন হলিউড সিনেমা দ্য ব্যাটম্যানের প্রিমিয়ার শো দিয়ে হলটি উদ্বোধন করা হয়। আসনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হলের একটি। ২০১৯ সালে জেদ্দায় মুভি সিনেমাসের যাত্রা হয়। পুরো সৌদি আরবের ২১টি স্থানে এখন তাদের শাখা রয়েছে, যেগুলোর মোট পর্দার সংখ্যা ১৯৫।
ভিন্নবার্তা ডটকম/আর