ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। কোহলির কারণে ক্রিকেট নিয়ে ভালোই ঘাঁটাঘাঁটি করেন হ্যারি। তিনি এবার খেলতে চাইলেন আইপিএলে কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।
সম্প্রতি ইনডোরে নিজের ক্রিকেট খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেন হ্যারি কেন। সতীর্থদের সাথে গা গরমের সেই ম্যাচে তার ইনিংস দলকে জিতিয়েছে বলেও উল্লেখ করেন। পোস্টের শেষে মজার ছলে জুড়ে দেন, ‘কোহলি, আইপিএলের আগামী আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে আমার জায়গা হবে?’
হ্যারি কেনের টুইটের সময় অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন কোহলি। তবে ইংলিশ ফুটবলারের টুইটের প্রত্যুত্তরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘তোমাকে ১০ নম্বর জার্সি তুলে দিলে কেমন হয়, হ্যারি?’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051