টাঙ্গাইল পৌরসভার সন্তোষ বাগবাড়ী এলাকার ফার্নিচার ব্যবসায়ী শামছুল হকের হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে সন্তোষ বাজারে এলাকাবাসী এবং বাজার কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাজার কমিটির উপদেষ্টা মাহমুদুল হক সানু ও আজিম উদ্দিন বিপ্লব, বাজার কমিটির সভাপতি প্রদীপ কুমার, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও মোহম্মদ আলী ও নিহতর ভাই শামীম আল মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে শামছুল হককে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার চার দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল শামছুল হক। পরদিন সোমবার বিকালে বক্ষব্যধি হসপাতালের সামনের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে নিহতের ভাই মো. শামীম আল মামুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051