বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি। বেনামি উৎস থেকে এক ইমেইলের মাধ্যমে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
সোমবার ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে বেনামি উৎস থেকে একটি ইমেইল আসে। ইমেইলে
বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করা হুমকি দেওয়া হয়। এছাড়াও কোচিন শিপইয়ার্ড এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় দ্রুত পুলিশকে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। তদন্তে নামে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
কেবল স্থানীয় পুলিশই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেইল এলো, তা খুঁজে বের করার চেষ্টা করছে।
২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। বর্তমানে সমুদ্র ট্রায়াল চলছে এ রণতরীর।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051