কুমিল্লার বুড়িচং উপজেলায় ফুফাতো বোন আকলিমা আক্তার (২২) তার মামাতো বোন সাজেদা আক্তার ফাতেমার দুই বছর বয়সি শিশুকন্যা উম্মে সাবিহা ইসলামকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার ষোলনল ইউনিয়নের ষোলনল গ্রামের পীরবাড়িতে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম ফোর্স নিয়ে আসামি আকলিমা আক্তারকে আটক করে এবং শিশু উম্মে সাবিহা ইসলামের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
বৃহস্পতিবার আসামি আকলিমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির মা বলেন, আমি সকালে কুমিল্লা ইপিজেডে চাকরি করতে যাওয়ার সময় আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে যাই। কিছু দিন পূর্বে আমার ফুফাতো বোন আকলিমা আক্তারের সঙ্গে আমার ঝগড়া হয়। তারই প্রতিশোধ নিতে সে আমার মেয়েকে সন্ধ্যার পরে ড্রাই কেক খাওয়ানোর কথা বলে তাদের ঘরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। রাতে বাড়ি এসে আমি আকলিমার ঘর থেকে আমার মেয়ের মৃতদেহ উদ্ধার করি।
বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুড়িচং থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051