1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘বৈরুত বিস্ফোরণ হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার থেকে নয়’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ২:২৭ pm

হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার থেকে বৈরুত বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে যে জল্পনা-কল্পনা করা হয়েছে, তা নাকচ করে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। তিনি বলেন, এটা অসম্ভব।

তবে সব ধরনের আশঙ্কা তদন্ত দেখা হবে বলে তিনি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

গত ৪ আগস্টের ওই বিস্ফোরণে ১৭৮ জন নিহত ও ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বৈরুত বন্দরে মজুদ করে রাখা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

লেবাননে প্রভাবশালী হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর মিত্র মাইকেল আউন। একটি ইতালীয় পত্রিকাকে সাক্ষাৎকারে তিনি বলেন, বন্দরে কোনো অস্ত্র মজুদ রাখেনি হিজবুল্লাহ।

এর আগে হিজবুল্লাহর তরফেও একই দাবি করা হয়েছে। আউন বলেন, এমন একটি বড় দুর্ঘটনা থেকে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।

বৈরুত বন্দরে ভারী অস্ত্র মজুদ রাখার কথা অস্বীকার করেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।

তিনি বলেন, তদন্তের ফল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তবে এটা যদি ইসরাইলি কোনো নাশকতা হয়, তবে তাদের বড় খেসারত দিতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ