আগামী বছরের বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।
এ লটারির মাধ্যমে এবার সারাদেশের ২ হাজার ৯৬১টি বেসরকারি মাধ্যমিক স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
কেন্দ্রীয়ভাবে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্কুলে ভর্তির এ লটারি হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের জন্য বেসরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ২ লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি শূন্য আসনের বিপরীতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে। পছন্দক্রম অনুসারে মোট আবেদন ৭ লাখ ১৪ হাজার ৮২১টি।
যেভাবে ফল দেখা যাবে
প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস দেওয়ার মাধ্যমেও ফল জানা যাবে।
নমুনা এসএমএস: GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। ১৬ ডিসেম্বর রাত ১২টার আগে আবেদন শেষ হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051