
হাসানুজ্জামান হাসান
প্রভু আমায় সাগর দিয়ে
করলেন ধরায় সৃষ্টি,
সৃষ্টি জগৎ মাঝে মানব
পেলে জ্ঞানের দৃষ্টি।
এসো মানব আমার কোলে
বেলাভূমি ডাকে,
প্রভুর সুন্দর সৃষ্টি দেখো
জীবন মৃত্যুর ফাঁকে।
সৃষ্টি মাঝে তুমি মানব
সকল সৃষ্টির সেরা,
বিশাল সাগর তটে আমি
বালি দিয়ে ঘেরা।
বসে থাকো তুমি একা
আমায় অনাথ করে,
আমার কোলে এসো তুমি
ধন্য করো মোরে।
এসো তুমি একটি বার
কোনো একটি ভোরে,
বেলাভূমির আহ্বানে
এসো বাহু ডোরে।
ভিন্নবার্তা/এমএসআই