সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে আটটি দেশি পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক গোপাল সূত্রধর একই উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়ার হরিপদ সূত্রধরের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে গোপাল চন্দ্র সূত্রধরকে আটটি পাইপগানসহ আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, এর আগেও আটটি দেশি বন্দুকসহ সিরাজগঞ্জ সদর উপজেলার কাঁদাই এলাকা থেকে গোপাল সূত্রধরকে আটক করা হয়েছিল। সেই মামলাটি এখনও বিচারাধীন। তিনি জামিনে বাইরে ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051