ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের মৃত জিলানী মিয়ার ছেলে নুরে আলম (৩২) ও নারায়ণগঞ্জের নিরঞ্জনের ছেলে রনি তালুকদার (২৪)।
এছাড়া দুর্ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলার দশানি গ্রামের হোসেন মিয়ার ছেলে মো. ইমন (২১) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরে আলম শুক্রবার মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল চন্দ্র দাস ওরফে বাবলার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা রনি তালুকদার ও মো. ইমনের ওপর গিয়ে পড়ে বাইকটি।
গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী নুরে আলম নিহত হন।
রনি তালুকদার ও ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। পথে রনি তালুকদার মারা যান।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ বলেন, চিকিৎসাধীন অবস্থায় নুরে আলম নামে একজন মারা যান। ঢাকায় নেওয়ার পথে রনি তালুকদার নামে আরেকজন মারা গেছেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051