যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আরও ৭২ মেট্রিক টন (৭২০০০ কেজি) ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে এই স্থলবন্দর দিয়ে নয় দফায় মোট ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর বুধবার ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর শনিবার ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর মঙ্গলবার ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং ৫ অক্টোবর ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, ‘পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কোলকাতায়। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রফতানি শুরু হয়েছে ভারতে। গত নয় দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করবে ৭৯টি প্রতিষ্ঠান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051