1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেনজিমার জোড়া পেনাল্টিতে রিয়ালের স্বস্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ২:৩৪ am

স্প্যানিশ লা লিগায় শীর্ষ স্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সেলতা ভিগো ২-১ গোলে হারিয়েছে লস ব্লাংকোরা। জোড়া গোল করেছেন করিম বেনজিমা। কোভিড পজিটিভ হওয়ায় এ ম্যাচে ডাগ আউটে ছিলেন না রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।

৩০ ম্যাচে ২১ জয়, ছয় ড্র ও তিন হারে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এগারো তম অবস্থানে সেলতা ভিগো। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া এবং ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

লিগে সর্বশেষ ম্যাচে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সেলতার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামে রিয়াল। সে লক্ষ্যে ১৯ মিনিটেই এগিয়ে যায় মাদ্রিদ। করিম বেনজিমার সফল স্পট কিক গোল এনে দেয় রিয়ালকে। এডার মিলিতাওকে বক্সে নোলিতো কড়া ট্যাকলে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল রিয়াল। ২৩ মিনিটে থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি সেলতার। আসপাসের বাঁকানো ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫২ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে হাভি গালান ক্রস বাড়ান বক্সে। ফাঁকায় থাকা নোলিতো প্লেসিং শটে জাল খুঁজে নেন। উল্লাসে ভাসে সেলতার দর্শকেরা।

৬৪ মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল কিন্তু এবার কাজে লাগাতে ব্যর্থ হন বেনজিমা। তার শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান দিতুরো। ৬৯ মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল। এবার আর সুযোগ নষ্ট করেননি বেনজিমা। চলতি লিগে বেনজিমার এটি ২৪তম গোল। ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাড়াতে পারেনি সেলতা। রিয়ালও পারেনি ব্যবধান বাড়াতে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ