নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর গাড়ি দু’টি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দু'জন হলেন, নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে ও সিএনজি অটোরিকশা চালক মহিউদ্দিন (৪০) এবং একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে কামাল উদ্দিন (৪৫) ।
স্থানীয়রা জানায়, রাতে জেলা শহর মাইজদী থেকে ‘সুগন্ধা দ্রুতযান সার্ভিস’ একটি যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে রাত ৯টার দিকে বাসটি মাইজদী-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়।
এতে সিএনিজিটি বাসের নিচে ঢুকে ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। অপর আহত একজনকে আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গাড়ি দু’টি আটক করা হয়েছে। আহত অপর একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051