ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আগামী বৃহস্পতিবার ( ৩ জুন ) নয় ঘণ্টা রাজধানীর পুরো রামপুরা ও বউ বাজারসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মঙ্গলবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজে ট্রায়াল শাটডাউন কাজের জন্য আগামী বৃহস্পতিবার সকালে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টাই ইন কাজের জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইস্কুল এলাকা, বউবাজার, আল মামুর জামে মসজিদ এলাকাসহ এর আশেপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051