জেসমিন দীপা
ভাবছি বসে মনে মনে
ঘরে'র কোণে নিরজনে,
আকাশ ভরে মেঘ করেছে
আঁধার কালো
কোথাও নেই আলো৷
উথাল পাথাল দামাল বাতাস—
উড়ছে গাছের ডালপাতা
উড়ছে মাথার রঙ্গিন ছাতা৷
ঝমঝমিয়ে বৃষ্টি এলো—
টিনের চালে অঝর ধারায়
পাগলা হাওয়া দাপিয়ে বেড়ায়৷
বৃষ্টি এলো গা জুড়ালো—
ধুয়ে নিলো তপ্ত দিন
হাতের চুড়ি রিনিঝিন৷
উছলে উঠে জলের ঢেউ
আশেপাশে নেই যে কেউ৷
আঁধার করে আসে—
ভেসে যায় ডিঙ্গি নাও
মাঝি ধীরে নৌকা বাও৷
বৃষ্টি নেই
বৃষ্টি শুধু হা- হুতাসে
আশ্বাসে আর বিশ্বাসে
স্বপ্ন দেখি
বৃষ্টি আসবে
ভিজিয়ে দিবে মাঠ পাথার
শহর নগর নদী পাহাড়
বৃষ্টি আয়
বৃষ্টি আয়
আয় ...
লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051