হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে। পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শন করবে। সোমবার দশমীতে বিসর্জন হবে এবারের পূজা। তবে দুর্গাপূজায় বাগড়া দিতে পারে বৃষ্টি।
রবিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, তবে দ্রুতই সৃষ্টি হবে।
তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তার পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না। ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051