
নেত্রকোণা প্রতিনিধিঃ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের আদর্শ শিশু বিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এবং আদর্শ শিশু বিদ্যালয়ের সহযোগিতায় এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান খান টিটু, বাপা’র যুগ্ম আহবায়ক শাহবুদ্দিন রিপন,যুগ্ম আহবায়ক রেজাউল হক মামুন,সদস্য সচিব একেএম শহিদুল ইসলাম ছুটন প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।