পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরে একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোসে কাবোরে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তরে সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এই ঘটনায় এখনও কেউ বা কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।
প্রেসিডেন্ট কাবোরে এক টুইট বার্তায় এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051