মোঃ মোশাররফ হোসেন মুছা
বিজয় দিবসের দুদিন আগে
মর্মান্তিক বুদ্ধিজীবি হত্যাকাণ্ড,
স্বাধীনতার স্বপ্ন পূরণ
করতে চাইলো লণ্ডভণ্ড।
পাক হায়নাদের মরণ কামড়
ইতিহাসের জগন্য রাত,
মেধা শূন্য জাতি করতে
আক্রমণ করলো অকস্মাৎ।
বর্বরতা নিষ্টুরতা হার মানলো
গোটা বিশ্ববাসীর দরবারে,
ডাক্তার শিক্ষক সাংবাদিক মারলো
গুলি করে নির্বিচারে।
স্বজন হারা মায়ের কান্না
দুনয়নে আজও ভাসে,
প্রতি বছর এই দিবসটি
পালিত হয় ডিসেম্বর মাসে।
চৌদ্দ ডিসেম্বর পালন হবে
বুদ্ধিজীবি শহীদ দিবস,
গভীর শ্রদ্ধায় স্মরণ করবো
মিলেমিশে দেশ দশ।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051