1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বীজমুক্ত পেয়ারার নতুন জাত উদ্ভাবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ৩:২৩ am

দীর্ঘ সাত বছরের গবেষণা শেষে রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র বীজমুক্ত (বিচিবিহীন) পেয়ারার নতুন জাত উদ্ভাবনে সফলতা অর্জন করেছে। গবেষণাকেন্দ্রের উদ্যানতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তারা এ পেয়ারা উদ্ভাবন করেন। এর নাম দেওয়া হয়েছে বারি পেয়ারা-৪। পেয়ারার এই জাত ব্যাপকভাবে সম্প্রসারিত হলে দেশে পেয়ারা চাষে নতুন বিপ্লব আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন জানান, দেশে সারা বছরই কমবেশি পেয়ারা চাষ হলেও নতুন উদ্ভাবিত এ জাত মূলত গ্রীষ্মকালীন ফল। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো বীজ থাকে না। দেখতে লম্বাটে ও পুরো পেয়ারাই খাওয়ার উপযুক্ত। উচ্চ ফলনশীল ফলটি খুবই সুস্বাদু। এটি আকারে বড় এবং রোগ ও পোকামাকড়সহিষ্ণু। সেপ্টেম্বর মাসে যখন দেশে পেয়ারাসহ অন্য ফল তেমন পাওয়া যায় না, তখন এ ফলটি আহরণ শুরু হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সবচেয়ে বেশি আহরণ করা গেলেও অমৌসুমি ফল হিসেবে দেশের বাজারে সব সময় এ পেয়ারা থাকবে। এটি পার্বত্য এলাকাসহ সারা দেশে চাষের উপযোগী। নাশপাতি ও আপেলের বিকল্প হিসেবে ব্যবহৃত হলে এই ফল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র সূত্র জানায়, উদ্ভাবিত বারি পেয়ারা-৪ উষ্ণ ও আর্দ্র জলবায়ুর ফল। সব রকমের মাটিতে এ পেয়ারা চাষ করা যায়। তবে জৈব পদার্থ সমৃদ্ধ দো-আঁশ থেকে ভারী এঁটেল মাটি, যেখানে পানি নিষ্কাশনের বিশেষ সুবিধা আছে সেখানে এ পেয়ারা ভালো জন্মে। ফলের আকার ৭ দশমিক ১৪ থেকে ১০ দশমিক ১৪ সেন্টিমিটার। গড় ওজন ২৮৪ গ্রাম এবং টিএসএস শতকরা ৯ দশমিক ৫ ভাগ। ফলটি ৮-১০ দিন পর্যন্ত সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। বছরে প্রতি হেক্টরে ৩২ টন ফলন হয় এ পেয়ারার। এই জাতের পেয়ারায় রোগবালাইয়ের আক্রমণ তেমন পরিলক্ষিত হয় না। তবে ছাতরা পোকার আক্রমণ দেখা যায় মাঝেমধ্যে। আক্রমণের প্রথম অবস্থায় আক্রান্ত পাতা ও ডগা ছাঁটাই করে ধ্বংস করতে হয়।

এ ব্যাপারে রাঙামাটি জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা বলেন, ‘এ পেয়ারার চাষ সম্প্রসারণযোগ্য। এর বীজ যদি কৃষি বিভাগকে দেওয়া হয়, তাহলে পার্বত্যাঞ্চলে আমরা ছড়িয়ে দিতে পারব।’

কাপ্তাইয়ের রাইখালী এলাকার কৃষক আবদুল কুদ্দুস বলেন, ‘পাহাড়ে অনেক রকম ফলের ফলন হলেও বীজহীন পেয়ারার কথা প্রথম শুনলাম। সারা বছরই এ পেয়ারা বাজারে বিক্রি করা যাবে, এই তথ্য আমাদের আশাবাদী করছে।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ