1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ে বাড়িতে খেয়ে ৪০ জন হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২ ৯:৩৫ pm

কক্সবাজারের মহেশখালীতে বিয়ে বাড়িতে খেয়ে বরপক্ষের ৪০ জন ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালী ইউনিয়নের দক্ষিণ জাগিরাঘোনা গ্রামের মো. সেলিমের মেয়ের বিয়ে হয়। বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়া আত্মীয়-স্বজনরা খেয়ে ফেরার পর সন্ধ্যার দিকে ৪০ জন ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হন। গতকাল রাত ৯টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে আনা হয়। এর মধ্যে অন্তত ২০ জনকে ভর্তি রাখা হয়েছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘খাবারে ভেজাল বা বাসি খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।’

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ