
বিয়ের নামে প্রতারণার একটি মামলায় আশরাফ হোসাইন নামে এক গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহার এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি আশরাফ মানিকগঞ্জের সিঙ্গাইর থানার খাসের চরের ফজলুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকায় তাসলিমা আক্তার নামের এক নারীকে হলফনামার মাধ্যমে বিয়ে করেন আসামি। কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে বলে সে তাসলিমার পরিবারকে জানায়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি বিশ্বাস করে। এরপর তারা এক সঙ্গে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে থাকেন। কাবিননামা না থাকায় এই সুযোগ নিয়ে আসামি আশরাফ অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন।
ভিন্নবার্তা ডটকম/আর