1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের জন্য জামিনের আবেদন সুশান্তের বন্ধু সিদ্ধার্থের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১ ১২:৩৩ pm

গেলো শুক্রবার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে। কিন্তু ১ সপ্তাহের মাথায় বিয়ের কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন তিনি। তবে জামিন পাবেন কি না, সেই বিষয়ে শুনানি হবে আগামী ১৬ জুন।

সিদ্ধার্থের আইনজীবী তারেক সৈয়দ জানিয়েছেন, ২৬ জুলাই সিদ্ধার্থের বিয়ে। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ হলেই সিদ্ধার্থ এসে আবার আত্মসমর্পণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তার আইনজীবী।

এনসিবির দাবি, সিদ্ধার্থের বিয়ের বিষয়ে আগে থেকে জানানো হয়নি তাদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, “আমাদের সিদ্ধার্থের বাগদানের বিষয়ে বলা হয়েছিল। কিন্তু বিয়ের উল্লেখ তখন করা হয়নি। এ সবের সঙ্গে আমাদের মামলার কোনও সম্পর্ক নেই।”

সুশান্তের মৃত্যুর পর থেকেই সিবিআই এবং এনসিবি-র সন্দেহের তালিকায় ছিলেন সিদ্ধার্থ। গত ২৮ মে হায়দরাবাদ থেকে সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করে এনসিবি। এর পরে এই তদন্ত এখন কোনদিকে মোড় নেই তাই দেখার বিষয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ