1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ৫:০০ pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। আজ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি পরলোক গমন করেন।

সপ্তাহ খানেক ধরেই অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। জানা গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রাবিদ ইমাম বলেন, ‌‘প্রয়াত হোসেন ইমাম আসলে কি করোনা আক্রান্ত ছিলেন কি না, তা এখনই বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন, তার করোনা ছিল কি না।’
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ