সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া গ্রামে দুই মেয়েসহ বিষপানের মায়ের আত্মহত্যা করেছে। ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে মা ও দুই মেয়েসহ ৩ জনের আত্মহত্যা করেছে। সরে জমিনে গিয়ে জানা যায়, ডায়া নতুন পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী লালু ফকিরের স্ত্রী জাহানারা বেগমের সাথে রবিবার সকালে স্বামী লালুর সাথে ঝগড়া হয়।
এ ঝগড়ার জের ধরেই মা জাহানার দুই মেয়েকে জোরপূর্বক বিষপান করিয়ে নিজেও বিষপান করে। এসময় ছোট মেয়ে লাবনী তাদের জোরপূর্বক বিষপান করানো হয়েছে বলে ফোনে বাবাকে জানালে তারা এসে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তবরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে। নিহতরা হচ্ছে মা জাহানারা বেগম (৩৫) তার বিবাহিত কন্যা রাজিয়া বেগম (১৮) লাবনী ( ১০)। ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে মানুষ রহস্য ঘেরা এই আত্যহত্যা নিয়ে ব্যাপক সন্ধেহ ও উদগ্রীব পোষন করছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051