
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত মদ পানে রুবেল সরকার (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রুবেল নগরডালা গ্রামের শহিদুল সরকারের ছেলে ও শাহজাদপুর এহিয়া ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মৃত রুবেলের পরিবার সূত্রে জানা যায়, শিশুকাল থেকেই রুবেল নানা বাড়ি শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর নতুন পাড়ায় থাকতো।
গত ২ দিন পূর্ব থেকে রুবেল অসুস্থ অনুভব করছিল, শুক্রবার গভীর রাতে রুবেলের শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে ডাক্তার শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা রুবেলকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে বগুড়ায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর রুবেল মদ পান করে, তার পর থেকেই তারা শারিভাবে অসুস্থ হয়ে পরে। পরে, অবস্থা গুরুতর হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আরও জানা যায়, গত ১৬ ডিসেম্বর কয়েকজন পুটলায় করে নেশা জাতীয় পানীয় নিয়ে আসে, সবাই মিলে সেই পানীয় পান করে। সেটা পান করার পরপরই রুবেল সহ সবাই অসুস্থ্য হয়ে পরে। এসময় রুবেল বমি করতে থাকে।
ঘটনাস্থলে শাহজাদপুর থানার উপ পরিদর্শক এসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই এসলাম আলী জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই