বিশ্ব বাজারে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম। গত সপ্তাহের তুলনায় জ্বালানি তেলের দাম চার শতাংশ বেড়েছে। কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ ঘাটতি চলছে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬৯ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৪৫ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি এক দশমিক এক শতাংশ বা এক দশমিক ১২ ডলার বেড়ে হয়েছে ৮৩ দশমিক ১৮ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর থেকে মার্কিন তেলের সর্বোচ্চ দাম এটাই।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বৃহস্পতিবার জানায়, জ্বালানি সংকটের ফলে বিশ্বব্যাপী প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পেয়ে পাঁচ লাখ ব্যারেলে পৌঁছতে পারে। তবে এ পরিস্থিতিতে চলতি বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দৈনিক চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে সাত লাখ ব্যারেল।
করোনা কেটে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যায় গত বছরের নভেম্বর থেকেই। তবে চলতি বছরের জুন থেকে দাম বাড়ার প্রবণতায় নতুন হাওয়া লাগে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051