1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ১১:৫২ pm

করোনার মাঝেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সমাপ্তি ঘটল। যেখানে শিরোপা দেশে নিয়ে গেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

গত বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ম্যাচটিতে বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।

এবার শুরু হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। আগামী ৪ আগস্ট ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে মাঠে গড়াবে এ পর্ব।

প্রথম আসরে কোনো জয় পায়নি বাংলাদেশ দল। এবার জয়ের লক্ষ্য মুমিনুল বাহিনীর সামনে। ২০১৮ সালে ঠিক করা সূচি অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেও ছয়টি সিরিজ পাচ্ছে বাংলাদেশ।

সূচি বলছে, মোট ১২টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। প্রতিপক্ষ দলগুলো হচ্ছে – ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ছয় দেশের প্রতিটির সঙ্গে দুটি করে টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। এশিয়ার তিন দলকে ঘরের মাঠেই পাবে মুমিনুল বাহিনী। আর বাকি তিন দেশের সঙ্গে লড়বে অতিথি হয়ে বিদেশের কন্ডিশনে।

প্রতিপক্ষ ও টেস্ট সংখ্যা চূড়ান্ত হলেও আইসিসি এখনও এসব সিরিজের সময়সূচি ঠিক করে দেয়নি। ফাইনাল ম্যাচের ভেন্যু ও সময় ঠিক করা হয়নি।

২০১৮ সালে নির্ধারিত ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, এবারের পর্বে সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পাবে ইংল্যান্ড, ২১টি। এছাড়া ভারত ১৯, অস্ট্রেলিয়া ১৮, দক্ষিণ আফ্রিকা ১৫, পাকিস্তান ১৪, শ্রীলংকা ১৩ ও ওয়েস্ট ইন্ডিজ ১৩টি ম্যাচ খেলবে। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশই একমাত্র দল, যাদের সবগুলো সিরিজই হবে দুই ম্যাচ করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ